spot_img
Wednesday, April 29, 2026
Homeখেলাধুলাক্রিকেটঅনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত

অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত

স্পোর্টস ডেস্ক : ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার প্রেক্ষাপটে আইপিএলের সঙ্গে সম্পৃক্ত সকলের নিরাপত্তা নিশ্চিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) স্থগিত ঘোষণা করেছে। ভারতীয় ক্রিকেট বোর্ড ও আইপিএল কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। বৃহস্পতিবার ধর্মশালায় পাঞ্জাব ও দিল্লির মধ্যে ম্যাচটি মাঝপথে পরিত্যক্ত ঘোষণা করা হয়। বিদ্যুৎ বিভ্রাটের কথা প্রথম বলা হলেও পরে নিরাপত্তার কারণে ক্রিকেটার, স্টাফ অন্যান্যদের দ্রুত মাঠ থেকে সরিয়ে নেওয়া হয়। উপস্থিত দর্শকদের মাঠ থেকে বের করে দেওয়া হয়।

পাকিস্তানের ড্রোন হামলার পর বিসিসিআই জরুরি বৈঠকে বসে শুক্রবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) স্থগিত করার কথা জানানো হয়। লিগের স্থগিতাদেশের বিষয়টি নিশ্চিত করে বিসিসিআইয়ের একজন কর্মকর্তা জানান, যখন দেশ যুদ্ধে লিপ্ত তখন লিগের খেলা স্থগিত রাখা হয়েছে। এই লিগ ২৫ মে কলকাতায় শেষ হওয়ার কথা ছিল। কয়েক দিনের মধ্যে পরবর্তী খেলা গুলি নিরাপদ শহরগুলিতে করা যায় কিনা সেইমত নতুন সূচি ঘোষণা করা হতে পারে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments