spot_img
Thursday, April 30, 2026
Homeআরোবিনোদনপরিচালক সমিতির নির্বাচন : সভাপতি শাহীন সুমন, মহাসচিব শাহীন কবির

পরিচালক সমিতির নির্বাচন : সভাপতি শাহীন সুমন, মহাসচিব শাহীন কবির

বিনোদন ডেস্ক : পরিচালক সমিতির নির্বাচন দুই বছর মেয়াদি এ নির্বাচনে সভাপতি পদে শাহীন সুমন এবং মহাসচিব পদে শাহীন কবির টুটুল বিজয়ী হয়েছেন।

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন শুক্রবার ডিআরইউতে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আবদুল লতিফ। দুই বছর মেয়াদি এ নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন শাহীন সুমন এবং মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন শাহীন কবির টুটুল।

পরিচালক সমিতির নতুন নেতৃত্বে অন্যরা হলেন সহসভাপতি আবুল খায়ের; উপমহাসচিব কবিরুল ইসলাম (অপূর্ব রানা); কোষাধ্যক্ষ সায়মন তারিক; প্রচার-প্রকাশনা ও দপ্তর সচিব ওয়াজেদ আলী; আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি সচিব বন্ধন বিশ্বাস; সাংস্কৃতিক ও ক্রীড়া সচিব মোস্তাফিজুর রহমান।

নির্বাচিত সদস্যদের মধ্যে রয়েছেন ছটকু আহমেদ, শাহাদাৎ হোসেন, পল্লী মালেক, জাকির হোসেন, বজলুর রাশেদ চৌধুরী, সাইদুর রহমান, হাবিবুল ইসলাম, জয় সরকার, গাজী মাহবুব ও বুলবুল বিশ্বাস।

এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল ৩৯১। সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৫৯ জন পরিচালকের ভোট গ্রহণ হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments