spot_img
Saturday, May 2, 2026
Homeজাতীয়সারাদেশআ.লীগের কার্যক্রম নিষিদ্ধ : গরু ‘কোরবানি’ দিলেন মাওলানা রফিকুল মাদানী

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ : গরু ‘কোরবানি’ দিলেন মাওলানা রফিকুল মাদানী

ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর গরু ‘কোরবানি’ করে এলাকাবাসীকে বিরিয়ানি খাইয়েছেন নেত্রকোনার ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী।

রোববার (১১ মে) বিকেলে নেত্রকোনার পূর্বধলার লেটিরকান্দা গ্রামের নিজের প্রতিষ্ঠিত মাদ্রাসার প্রাঙ্গণে তিনি এ আয়োজন করেন ।

রফিকুল ইসলাম মাদানী বলেন, আমরা জীবিত থাকব আর আওয়ামী লীগ এ দেশে রাজনীতি করবে, তা হতে পারে না। সরকার আওয়ামী লীগের বিচার করতে ও আইনি প্রক্রিয়ায় নিষিদ্ধ করতে জাতির কাছে দ্বায়বদ্ধ। এ কথা বলেই তিনি ক্ষমতায় বসেছেন। আর সরকার কী করবে না করবে সেটা পরের কথা, আমরা আওয়ামী লীগকে দাঁড়াতে দেব না।

তিনি বলেন, পতিত স্বৈরাচার সরকার এ দেশের মজলুম মানুষের ওপর অত্যাচার নিপীড়ন চালিয়েছিল। আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাদের দেশ থেকে পালাতে বাধ্য করা হয়েছে। তাদের এ দেশে আর পুনর্বাসিত হওয়া সম্ভব নয়। আওয়ামী লীগ ও ফ্যাসিস্টদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত সম্পন্ন হওয়া উচিত। তারা দেশের স্বাধীনতা, ইসলাম ও মানুষের অধিকারকে হরণ করেছে।
এ আয়োজনে মাদ্রাসার ছাত্রশিক্ষকসহ এলাকার লোকজন অংশ গ্রহণ করেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments