স্পোর্টস ডেস্ক : মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের পর বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’ পুরস্কার জিতলেন মেহেদি হাসান মিরাজ। রেকর্ড গড়া পারফরম্যান্স দিয়ে লড়াইয়ে প্রথমবার জায়গা করে নিয়েই এপ্রিল মাসের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার।
আইসিসি গত মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম বুধবার প্রকাশ করেছে। নারীদের মধ্যে সেরার পুরস্কার জিতেছেন স্কটল্যান্ডের ক্যাথরিন ব্রাইস।
মিরাজ সেরার লড়াইয়ে হারিয়েছেন জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ও নিউজিল্যান্ডের বেন সিয়ার্সকে। আর ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস ও পাকিস্তানের ফাতিমা সানাকে হারিয়ে এপ্রিল সেরার স্বীকৃতিটি জিতেছেন ব্রাইস।
দেশের হয়ে তারকা অলরাউন্ডার সাকিব, ২০২৩ সালের মার্চে সবশেষ এই সম্মাননা পেয়েছিলেন।
এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে চমৎকার অলরাউন্ড পারফরম্যান্সের পুরস্কার হিসেবে এই স্বীকৃতি পেয়েছেন মিরাজ। পুরস্কারটি জিততে পেরে ভীষণ খুশি মিরাজ তার প্রতিক্রিয়া্য় বলেন,“আইসিসি মেন’স প্লেয়ার অব দা মান্থ জিততে পারা অবিশ্বাস্য সম্মানের। আইসিসির পুরস্কারগুলো যেকোনো ক্রিকেটারের জন্য চূড়ান্ত স্বীকৃতি এবং বৈশ্বিক ভোট থেকে এটি পাওয়া আমার জন্য অনেক কিছু।
সিলেটে প্রথম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ ৩ উইকেটে হারলেও রেকর্ড গড়া বোলিংয়ে দুই ইনিংসেই ৫টি করে ম্যাচে মোট ১০ উইকেট নেন।



