spot_img
Wednesday, April 29, 2026
Homeখেলাধুলাসাফ অনূর্ধ-২০ নারী চ্যাম্পিয়নশিপ: শ্রীলংকাকে ৯-১ গোলে হারাল বাংলাদেশ

সাফ অনূর্ধ-২০ নারী চ্যাম্পিয়নশিপ: শ্রীলংকাকে ৯-১ গোলে হারাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : সাগরিকার হ্যাটট্রিকে ভর করে সাফ অনূর্ধ-২০ নারী চ্যাম্পিয়নশিপে শ্রীলংকাকে ৯-১ গোলে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ। এছাড়া মুনকি আক্তার দুটি এবং স্বপ্না রানী, রুপা, শান্তি মার্দি ও শিখা আক্তার একটি করে গোল করেন।

শুক্রবার বসুন্ধরা কিংস অ্যারেনায় মিয়ানমারে এশিয়ান কাপ বাছাইপর্বে থাকা আটজনকেই শুরুর একাদশে রাখেন কোচ পিটার বাটলার। শুরু থেকে স্বাগতিক দলের মেয়েরা। বাংলাদেশের আক্রমণ সামলাতেই ব্যস্ত থেকেছে লংকান মেয়েদের।

বাংলাদেশ দ্বিতীয় মিনিটে ফ্রি-কিকের গোলে এগিয়ে যায়। স্বপ্না রানী বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে গোলকিপারের ওপর দিয়ে জড়িয়ে দেন জালে। দুই মিনিট পর ব্যবধান বাড়ে। মুনকি আক্তার ডান পায়ে বল নিয়ে বক্সে ঢুকে এগিয়ে আসা গোলকিপারের পাশ দিয়ে বা পায়ে দারুণ ফিনিসিং টানেন।

ম্যাচের ৩৭ মিনিটে বাংলাদেশ তৃতীয় গোল পায়। শিখার ক্রসে সাগরিকা বাম পা দিয়ে বল টার্ন করে পোস্টের সামনে থেকে গোল করেন। বিরতির পর কোচদলে তিনটি পরিবর্তন আনেন । অধিনায়ক আফঈদা খন্দকারকে বিশ্রাম দেয়া হয়। দ্বিতীয়ার্ধের শুরুতে সাগরিকার কাটব্যাকে গোলমুখে আনমার্কড মুনকি নিখুঁত ট্যাপে জাল খুঁজে নেন। এরপরই অধিনায়ক আফঈদাকে তুলে রুমা আক্তারকে নামান বাটলার। ৫০ মিনিটে বাম দিক থেকে আসা ক্রস দারুণ প্লেসিং শটে জালে জড়ান শিখা।

৫৩ মিনিটে একক প্রচেষ্টায় এগিয়ে বক্সে ঢুকে নিচু শটে ব্যবধান বাড়ান সাগরিকা। এর পাঁচ মিনিট পর পূজার কাট ব্যাকে প্লেসিং শটে হ্যাটিট্রিক পূরণ করেন এই ফরোয়ার্ড। একটু পরই সাগরিকাকে তুলে তৃষ্ণা রানীকে নামান কোচ। ৮৩ মিনিটে রুপা দলের হয়ে অষ্টম ও শেষ গোল করেন।

পরে যোগ করা সময়ে শ্রীলংকার লালিয়ান শিখা এক গোল পরিশোধ করেন।

বাংলাদেশ আগামী ১৩ জুলাই নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে। এরপর ১৫ ও ১৭ জুলাই দুই ম্যাচে মেয়েদের প্রতিপক্ষ ভুটান। ১৯ জুলাই আবার লংকানদের মুখোমুখি হবেন স্বপ্না-সাগরিকারা।
এটা অনূর্ধ্ব-২০ নারী সাফের ষষ্ঠ আসর। গত বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশের মাটিতে যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ ও ভারত। এবার ভারত অংশ নিচ্ছে না।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments