spot_img
Wednesday, April 29, 2026
Homeবিশেষ সংবাদসায়মা ওয়াজেদ পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সায়মা ওয়াজেদ পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ডেস্ক রিপোর্ট : বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। শুক্রবার (১১ জুলাই) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। সংস্থার মহাপরিচালক টেডরস আধানম গেব্রিয়েসুস এক অভ্যন্তরীণ ইমেইলে কর্মীদের জানিয়েছেন।
পুতুলের বিরুদ্ধে দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠায় তাকে এই ছুটিতে পাঠানোর কারণ বলা হচ্ছে।

২০২৪ সালের মার্চে দুর্নীতি দমন কমিশন (দুদক) পুতুলের বিরুদ্ধে দুটি মামলা করে। মামলার অভিযোগে রয়েছে তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুয়া তথ্য দেওয়া, বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অনারারি পদে থাকার মিথ্যা দাবি, যা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অস্বীকার করেছে। শুচনা ফাউন্ডেশনের সাবেক প্রধান হিসেবে প্রায় ২.৮ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ কোটি টাকা) অনিয়মিতভাবে গ্রহণের অভিযোগ রয়েছে।
পুতুল ২০২৪ সালের জানুয়ারি থেকে ডব্লিউএইচও-র আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে তার মনোনয়ন প্রক্রিয়া থেকেই বিতর্ক ছিল, যেখানে অভিযোগ উঠেছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রভাব খাটিয়ে তাকে পদে বসানো হয়েছে। দুর্নীতি মামলার পর থেকে তিনি দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে সফর করতে পারেননি, কারণ তার বিরুদ্ধে বাংলাদেশে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

ডব্লিউএইচও’র মহাপরিচালক টেডরস আধানম গেব্রিয়েসুস এক ইমেইলে কর্মীদের জানিয়েছেন, সায়মা ওয়াজেদ পুতুলের অনুপস্থিতিতে সহকারী মহাপরিচালক ডা. ক্যাথারিনা বোহমে দায়িত্বভার গ্রহণ করবেন। তিনি ১৫ জুলাই নয়াদিল্লিতে সিয়ারো দপ্তরে যোগ দেবেন।
তথ্যসূত্র : হেলথ পলিসি ওয়াচ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments