spot_img
Wednesday, April 29, 2026
Homeখেলাধুলাইসরায়েলকে নিষিদ্ধ করতে চায় উয়েফা

ইসরায়েলকে নিষিদ্ধ করতে চায় উয়েফা

স্পোর্ট ডেস্ক : ফুটবল মাঠের লড়াই এবার ছাপিয়ে গেল কূটনীতি ও আন্তর্জাতিক রাজনীতিকে। ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল থেকে বহিষ্কার করার প্রস্তাব নিয়ে এগোচ্ছে। সূত্র : বার্তা সংস্থা এপি।

তথ্য অনুযায়ী, উয়েফার ২০ সদস্যের নির্বাহী কমিটির বেশিরভাগই ইসরায়েলি দলগুলোকে আন্তর্জাতিক ফুটবল থেকে সরিয়ে দেওয়ার পক্ষে ভোট দিতে পারেন। এই সিদ্ধান্ত হলে আগামী বছরের বিশ্বকাপ বাছাইপর্বেই আর নামতে পারবে না ইসরায়েল। অথচ দুই সপ্তাহ পরই নরওয়ে ও ইতালির বিপক্ষে তাদের গুরুত্বপূর্ণ বাছাইপর্বের ম্যাচ রয়েছে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে যুক্তরাষ্ট্র সরকারের চাপ এখানে বড় প্রভাব ফেলতে পারে। মার্কিন পররাষ্ট্র দপ্তর ইতোমধ্যেই জানিয়েছে, ইসরায়েলকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার উদ্যোগ ঠেকাতে তারা সক্রিয়ভাবে কাজ করবে।

২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রায় আগ্রাসনের পর রাশিয়াকে সব আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে সরিয়ে দিয়েছিল উয়েফা ও ফিফা। অনেকে মনে করছেন, গাজায় চলমান মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে ইসরায়েলের বিরুদ্ধে একই পদক্ষেপ নেওয়া উচিত । সম্প্রতি স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস বলেছেন—রাশিয়ার মতো ইসরায়েলকেও আন্তর্জাতিক ক্রীড়া থেকে নিষিদ্ধ করা হোক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments