spot_img
Saturday, April 4, 2026
Homeআরোবিনোদনঢাকা-৮ আসনে প্রার্থীতার ঘোষণা দিলেন মেঘনা আলম

ঢাকা-৮ আসনে প্রার্থীতার ঘোষণা দিলেন মেঘনা আলম

বিনোদন ডেস্ক: বহুল সমালোচিত মডেল মেঘনা আলম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রার্থী হচ্ছেন। সামাজিকমাধ্যমে ঘোষণা দিয়েছেন। সউদী রাষ্ট্রদূতকে ব্ল্যাকমেইল কান্ডে আলোচিত মেঘনা স্বতন্ত্র প্রার্থী নাকি কোনো দলের হয়ে লড়বেন— বিষয়টি নিশ্চিত করেননি।

গত ১৪ ডিসেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুকে প্রার্থী হওয়ার ঘোষণা দেন মেঘনা। তার ওই পোস্টে বলা হয়, ‘ভারত, পাকিস্তান ও সৌদির দাসত্ব থেকে বের হয়ে, বাংলাদেশপন্থি সরকার গড়ে তুলতে হবে। মেঘনা আলম ঢাকা-৮ আসনে সংসদে যাবেন বাংলাদেশকে প্রকৃত অর্থে স্বাধীন ও সম্মানজনক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য।’

মেঘনা আলম ঢাকা-৮ আসনে বাংলাদেশের মধ্যে নারীদের জন্য সবচেয়ে নিরাপদ এলাকা হিসেবে প্রতিষ্ঠা করার অঙ্গীকার নিয়ে এগিয়ে এসেছেন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বহুবার ‘দেশকে সিঙ্গাপুর বানানো হবে’-এমন ফাঁপা প্রতিশ্রুতি শোনা গেছে।

২০২০ সালে ‘মিস আর্থ বাংলাদেশ’ প্রতিযোগিতায় বিজয়ী হন মেঘনা আলম।তবে তিনি আলোচনায় আসেন ঢাকায় নিযুক্ত সাবেক সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলানের সঙ্গে ‘প্রেমের সম্পর্ক’কে ঘিরে। মেঘনা আলম সেই রাষ্ট্রদূতকে ‘স্বামী’ বলে দাবি করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments