spot_img
Thursday, April 2, 2026
Homeজাতীয়রাজনীতি৮টি আসন শরিকদের ছাড়লো বিএনপি

৮টি আসন শরিকদের ছাড়লো বিএনপি

বাংলাগেজেট রিপোর্ট : ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে শরিক ৭টি দলের সাথে নির্বাচনী সমঝোতা করে ৮ আসন বন্টন করেছে বিএনপি।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে চেয়ারপারসনের কারযালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তালিকা ঘোষণা করেন।

বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, পিরোজপুর-১ আসনে জাতীয় পার্টি(কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, নড়াইল-২ আসনে এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, যশোর-৫ ইসলামী ঐক্যে জোটের মুফতি রশিদ বিন ওয়াক্কাস, পটুয়াখালীর-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, ঝিনাইদহ-৪ গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, ঢাকা-১২ আসনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং ব্রাক্ষনবাড়ীয়া -৬ আসনে গনসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

বিএনপি মহাসচিব বলেন, কুমিল্লা-৭ আসনে রেদোয়ান আহমেদ এবংৎ ঢাকা- ১৩ আসনে এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজকে দেয়া হয়েছে। রেদোয়ান সাহেব আজকে যোগ দিয়েছেন এবং ববি হাজ্জাজ শিগগির বিএনপিতে যোগ দেবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments