spot_img
Monday, May 4, 2026
Homeজাতীয়সারাদেশওসমান হাদি হত্যা : মোটরসাইকেল চালকের সহযোগী গ্রেপ্তার

ওসমান হাদি হত্যা : মোটরসাইকেল চালকের সহযোগী গ্রেপ্তার

বাংলাগেজেট রিপোর্ট : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত মোটরসাইকেলচালক আলমগীরের সহযোগী ও আদাবর থানা যুবলীগ কর্মী হিমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও বিপুল বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়।

বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর আদাবরের একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্র জানায়, হাদি হত্যাকাণ্ডে জড়িত ফয়সাল ও আলমগীরের সঙ্গে হিমনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। প্রায় দুই মাস আগে তিনি দুবাই থেকে বাংলাদেশে ফেরেন। গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে আদাবরের রাজ্জাক হোটেল থেকে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আদাবরের ১৭/বি এলাকার মেহেদীর বাসা থেকে পিস্তল, গুলি ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments