spot_img
Friday, May 1, 2026
Homeআরোশিক্ষাইসলামী ছাত্রশিবিরের নতুন সেক্রেটারি সিবগাতুল্লাহ

ইসলামী ছাত্রশিবিরের নতুন সেক্রেটারি সিবগাতুল্লাহ

ডেস্ক রিপোর্ট : ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন সিবগাতুল্লাহ সিবগা। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে কেন্দ্রীয় সদস্য সম্মেলনে নবনির্বাচিত সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম তাকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত করেছেন।

সিবগাতুল্লাহ ২০২৫ সেশনে ছাত্রশিবিরের দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এর আগে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করেন। জুলাই গণঅভ্যুত্থানে বিশেষ ভূমিকার জন্য তিনি বারবার আলোচনায় আসেন।

সদস্যদের প্রত্যক্ষ ভোটে বর্তমান সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম সভাপতি নির্বাচিত হন। পরবর্তীতে শিবিরের সাংবিধানিক নীতি অনুযায়ী, সিবগাতুল্লাহকে সেক্রেটারি জেনারেল মনোনীত করেন সাদ্দাম।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments