spot_img
Saturday, April 4, 2026
Homeজাতীয়২৫ জানুয়ারি থেকে এনআইডি সংশোধন কার্যক্রম শুরু

২৫ জানুয়ারি থেকে এনআইডি সংশোধন কার্যক্রম শুরু

বাংলাগেজেট রিপোর্ট : আগামী ২৫ জানুয়ারি থেকে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সংশোধন কার্যক্রম আবারো পুরোপুরি চালু করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

হুমায়ুন কবীর বলেন, আগামী রোববার থেকে নাগরিকরা তাদের জাতীয় পরিচয়পত্রের সব তথ্য সংশোধন করার সুযোগ পাবেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের প্রস্তুতি হিসেবে ভোটার তালিকা হালনাগাদের কাজ চলছিল। এ কাজের সুবিধার্থে গত ২৪ নভেম্বর বিকাল ৪টার পর থেকে সাময়িকভাবে এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। তবে এ সময়ে বিশেষ আবেদনের প্রেক্ষিতে জরুরি প্রয়োজনে কিছু সংশোধন সেবা সীমিত আকারে চালু রেখেছিল নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগ।

মহাপরিচালক জানান, ভোটার তালিকা প্রস্তুতের কাজ গুছিয়ে আনার পর এখন আবার সাধারণ নাগরিকদের জন্য সব ধরনের তথ্য সংশোধন সেবা চালু করা হচ্ছে। এতে যারা এনআইডির নাম, ঠিকানা বা অন্যান্য তথ্য সংশোধনের অপেক্ষায় ছিলেন, তারা রোববার থেকে আবার নিয়মিতভাবে আবেদন করতে পারবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments