spot_img
Monday, May 4, 2026
Homeঅর্থনীতি১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে : প্রেস সচিব

১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে : প্রেস সচিব

ডেস্ক রিপোর্ট : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আগামী ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারিও সাধারণ ছুটি থাকবে। শিল্পাঞ্চলের শ্রমিকরা ১০ ও ১১ ফেব্রুয়ারি এ দুইদিন ছুটি পাবেন। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে প্রেস সচিব এ কথা বলেন।

তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন সাধারণ ছুটি থাকবে। যা আগেই ঘোষণা করা হয়। আজকে কেবিনেট বৈঠকে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ও ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলে শ্রমিক ও কর্মচারীদের ছুটি অনুমোদন করা হয়েছে। এর ফলে সাধারণ মানুষ দুইদিন ও শ্রমিকরা তিনদিন ছুটি পাবেন।

প্রেস সচিব বলেন, যারা শহরে চাকরি করেন তারা যেন নিজ নিজ গ্রামে গিয়ে ভোট দিতে পারেন সেজন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া শিল্পাঞ্চলের শ্রমিকদের এলাকায় গিয়ে ভোট দিয়ে যেন কর্মে ফিরতে পারেন সেজন্য তাদের জন্য দুইদিন ছুটি ঘোষণা করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments