spot_img
Tuesday, April 14, 2026
Homeআরোগণমাধ্যমগণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, জনগণের কাছে অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সব অংশীজনের মতামতের ভিত্তিতে জবাবদিহিতার কাঠামো নির্ধারণ করা হবে এবং সেই প্রক্রিয়ার মধ্য দিয়েই গণমাধ্যমের স্বাধীনতা আরও সুসংহত করা হবে।

বরিশাল সার্কিট হাউজে শুক্রবার সকালে বৈঠক শেষে মন্ত্রী এ কথা বলেন। তথ্যমন্ত্রী অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) আর্থিক সহায়তার চেক বিতরণ করেন । এ সময় ৬১ জন ক্ষতিগ্রস্তের হাতে মোট ২ কোটি ১৭ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। তিনি উল্লেখ করেন, প্রযুক্তিনির্ভর আধুনিক বিশ্বব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে দেশের গণমাধ্যম কাঠামোকে এখনো পুরোপুরি মানিয়ে নেওয়া সম্ভব হয়নি। তথ্যপ্রযুক্তিভিত্তিক নতুন ধারার গণমাধ্যম দ্রুত প্রসার লাভ করলেও তা ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রয়োজনীয় সমন্বয় যথাযথভাবে গড়ে ওঠেনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments