আন্তর্জাতিক ডেস্ক : ইরানের জাতীয় নিরাপত্তা সচিব আলী লারিজানি বলেছেন, আমরা ট্রাম্পকে ছাড়ব না, তাকে মাশুল গুনতেই হবে।
তিনি বলেন, ইরানে যে যুদ্ধ শুরু হয়েছে, সেজন্য দায়ী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘আন্তর্জাতিক ভুল হিসাব-নিকাশ’ এবং এজন্য তাকে মাশুল গুনতেই হবে। তার আগ পর্যন্ত ইরান পিছু হটবে না।
শনিবার ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে লারিজানি বলেন, “এখন ইরান এবং মধ্যপ্রাচ্যে যা হচ্ছে— তা আসলে প্রেসিডেন্ট ট্রাম্পের ভুল আন্তর্জাতিক হিসাব-নিকাশের ফলাফল। তিনি ভেবেছিলেন, ভেনেজুয়েলায় তিনি যা করেছিলেন— এখানেও সেই একই মডেল প্রয়োগ করবেন।”
তা করতে গিয়ে তিনি নিজে পড়েছেন ঝামেলায়। এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য একটি কৌশলগত অচলাবস্থা তৈরি করেছে। ওয়াশিংটন এখন নিজেদের ভুল হিসাবের কাদাজলে আটকা পড়েছে।”
“তবে আমরা ট্রাম্পকে ছাড়ব না। যে ভুল তিনি করেছেন, সেজন্য তাকে মাশুল গুনতেই হবে।”



