spot_img
Tuesday, March 10, 2026
Homeআরোশিক্ষাঈদের ছুটিতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ

ঈদের ছুটিতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ

ডেস্ক রিপোর্ট : অভিভাবকদের অভিযোগ ও শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়টি বিবেচনা করে দেশের সব কোচিং সেন্টার বন্ধের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোজা ও ঈদের ছুটিতে কোনো কোচিং সেন্টার খোলা রাখা যাবে না। পাশাপাশি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোও বন্ধ থাকবে।
শিক্ষার্থী-অভিভাবকদের ক্ষোভ ও উচ্চ আদালতের নির্দেশনার পর পবিত্র রমজানের শুরু থেকেই দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। বিদেশি কারিকুলামে পরিচালিত ইংলিশ মিডিয়াম স্কুলগুলোও খোলা রয়েছে। এতে রোজায়শিক্ষার্থী-অভিভাবকদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন রোববার ইংলিশ মিডিয়াম স্কুলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ হোসেনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments