spot_img
Friday, April 24, 2026
Homeআন্তর্জাতিকআলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার যুদ্ধাবস্থা নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে নতুন ভূমিকায় অবতীর্ণ হয়েছে পাকিস্তান। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আজ শুক্রবার রাতে ইসলামাবাদ পৌঁছানোর কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে হংকং ভিত্তিক সংবাদমাধ্যম ‘সাউথ চীন মর্নিং পোস্ট’ এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, ইরানের আলোচক দলের প্রধান গালিবাফের পদত্যাগগালিবাফ পদত্যাগ করেছেন। ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় বড় অগ্রগতি হয়েছে। এরই ধারাবাহিকতায় পাকিস্তানে আসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

সূত্র মতে, পররাষ্ট্রমন্ত্রী আরাগচি একটি ছোট প্রতিনিধি দল নিয়ে ইসলামাবাদে অবতরণ করবেন। এই সফরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। এর আগে গত ১১ ও ১২ এপ্রিল প্রথম দফার আলোচনা ব্যর্থ হওয়ার পর, পাকিস্তান নতুন করে এই কূটনৈতিক উদ্যোগ শুরু করেছে।

ইতিমধ্যেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের একটি লজিস্টিক ও সিকিউরিটি টিম অবস্থান করছে। মার্কিন সংবাদমাধ্যমগুলোর দাবি, শনিবারের মধ্যে ওয়াশিংটনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছাতে পারে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments