বাংলাগেজেট রিপোর্ট : মঙ্গলবারও দেশের ঊভয় শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থান হয়েছে। একইসাথে লেনদেনও বেশ বেড়েছে।
জানা গেছে, ডিএসইতে মঙ্গলবার ৬০৭ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ৫০৯ কোটি ৬৩ লাখ টাকার। এ হিসাবে আজ ৯৮ কোটি ৫ লাখ টাকার বা ১৯% লেনদেন বেড়েছে।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬২৯১ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩৭২ পয়েন্টে এবং ২২২৭ পয়েন্টে।
ডিএসইতে ৩৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭১টির বা ২০.২৯ শতাংশের, শেয়ার দর কমেছে ১০১টির বা ২৮.৮৬ শতাংশের এবং ১৭৮টির বা ৫০.৮৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১০১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮৫৫৮ পয়েন্টে। সিএসইতে আজ ১৮০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৫৪টির দর বেড়েছে, কমেছে ৪৭টির এবং ৭৯টির দর অপরিবর্তিত রয়েছে। আজ সিএসইতে ১২ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।



