spot_img
Wednesday, April 29, 2026
Homeআন্তর্জাতিকযুক্তরাষ্ট্রে ফের বন্দুক হামলায় ৯ জন নিহত

যুক্তরাষ্ট্রে ফের বন্দুক হামলায় ৯ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের দুই অঙ্গরাজ্যে আলাদা তিনটি বন্দুক হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবারের এসব ঘটনায় নিহতদের মধ্যে দুই জন শিক্ষার্থী। খবর বিবিসি।

বিবিসি জানায়, উত্তর ক্যালিফোর্নিয়ার হাফ মুন বে এলাকার খামারে গুলিবর্ষণের ঘটনায় সাত জন নিহত এবং তিন জন গুরুতর আহত হয়েছে। টুইটারে দেয়া পোস্টে কাউন্টি শেরিফ জানিয়েছেন, ‘সন্দেহভাজন অপরাধীকে হেফাজতে রাখা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের জন্য আর কোনও হুমকি নেই।’আইওয়া অঙ্গরাজ্যে স্টার্টস রাইট হিয়ার নামের একটি স্কুলে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

চীনা নববর্ষ উপলক্ষে লস অ্যাঞ্জেলেসে একটি নৃত্যানুষ্ঠানে বন্দুক হামলার ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে সোমবার এমন ঘটনা ঘটলো। এদিনে ঘটনায় ক্যালিফোর্নিয়াতে সাত জন এবং আইওয়ায় দুই জন নিহত হয়েছেন। লস অ্যাঞ্জেলেসের ওই ঘটনায় নিহত হয়েছিলেন ১১ জন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments