বৃটিশদের দুঃশাসনামলে ১৯৩১ থেকে ১৯৪১ তৎকালীন বার্মা’র (বর্তমান মিয়ানমার) রেঙ্গুন থেকে ‘প্রবাসী সাপ্তাহিক বাংলা গেজেট” প্রকাশিত হতো।
পত্রিকাটির সম্পাদক ছিলেন চট্টগ্রাম জেলার রাউজান উপজেলাধীন পশ্চিম গহিরার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের আলোকিত সন্তান মৌলভী খোরশেদুল আলম চৌধুরী। ই্ংরেজদের ভাষা ও মোড়লীপনার বিরুদ্ধে নিজের মায়ের ভাষা বাংলা’য় আত্মপ্রকাশ এর এই সাহসী উদ্যোগ প্রকাশনা ও দলিল প্রজম্ম প্রজন্মান্তরে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। আমার (শাহীন উল ইসলাম চৌধুরী) মাতামহ (নানা) খোরশেদ চৌধুরী বাংলাগেজেট সম্পাদক এর উত্তরাধিকার হিসাবে আমি ও আমার পরিবার গর্বিত।
সাংবাদিকতার এই সুমহান ধারা ও বাংলাগেজেট এর ঐতিহ্যকে সমুন্নত রাখতে এই নামে প্রকাশনার উদ্যোগ।
গত আগষ্ট মাসে আমার প্রকাশনায় ও সম্পাদনায় রাজধানী ঢাকা থেকে বাংলগেজেট ডট নেট নামে অনলাইন নিউজ পোর্টাল সরকারী অনুমোদন ও রেজিষ্ট্রেশন (নং-১৫৩) পেয়েছে। www.banglagazette.net নামে ওয়েব স্ক্রিনে তা পাওয়া যাবে।বার্তাঙ্গন এর অন্যতম এই প্রতিষ্ঠানটি বাঙ্গালী জাতিসত্তা, ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি কৃস্টি, বীরত্বগাঁথা মহান মুক্তিযুদ্ধের মূল্যবোধ,সংবিধান ও দেশের স্বাধীনতা সারভৌমত্বকে সমুন্নত রাখবে। শিক্ষা, স্বাস্থ্য , কর্ম সংস্থান সময়োপযোগী আধুনিক তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান ও ক্রীড়া চর্চা ,অর্থনৈতিক ও মানবসম্পদ উন্নয়ন, শেকড় থেকে শিখরে উৎসের সন্ধানে অনুসন্ধানী পথচলায় থাকবে। আপামর জনগণের মৌলিক ও মানবিক বিষয়সহ প্রতিদিন এর প্রয়োজনীয় তথ্যাবলী, নিয়ে ব্যতিক্রম ধর্মী বার্তাঙ্গন’ (অনলাইন পোর্টাল)। এই প্রতিষ্ঠানটি অচিরেই আত্মপ্রকাশ করবে। গ্লোবাল ভিলেজে সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী বাঙ্গালী বাংলাদেশের দূতদের সহযাত্রী ও মনন সারথী হতে চায় বাংলাগেজেট.নেট।
এই অনলাইন পোর্টালটি পাঠক প্রিয় করতে সবার পরামর্শ, সহযোগিতা ও অংশগ্রহণের দ্বার অবারিত রেখে সন্মাণিত পাঠক, লেখক, সতীর্থ, শুভানুধ্যায়ী ও বিজ্ঞাপনদাতাদের সু-স্বাগতম।



