ডেস্ক রিপোর্ট : মুহম্মদ ইব্রাহিম, চেয়ারম্যান, ভূমি আপীল বোর্ড বুধবার (২৬ মে) গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়াস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ করেন। এ সময় ভূমি আপীল বোর্ডের সদস্য জনাব মো: সাইফুল্লাহ পান্না ও সদস্য জনাব আহমেদ ফয়সল ইমাম উপস্থিত ছিলেন।
মুহম্মদ ইব্রাহিম গত ২০ জুন তারিখে ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান হিসেবে যোগদান করেন। ভূমি আপীল বোর্ডে যোগদানের পূর্বে তিনি স্থানীয় সরকার বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।



