ডেস্ক রিপোর্ট : উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ডা. এ.এম জাকারিয়া চৌধুরী’র সহধর্মিনী মোছাম্মৎ আছিয়া খাতুন (৮৫) গতকাল ইন্তেকাল করেন। সোমবার বাদ আছর শতদল ক্লাব প্রাঙ্গণে মরহুমার নামাজে জানাজা শেষে আসকার দিঘীরপাড়স্থ দোস্তকলোনী পারিবারিক কবরস্থানে স্বামীর পাশে তাঁকে দাফন করা হয়। মরহুমার ১০ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
গত ১৯ মে মরহুমার সপ্তম ছেলে আবু মো. সেলিম চৌধুরীও ইন্তেকাল করেন। মরহুমার নামাজে জানাজায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি অ্যাড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক মাঈন উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাংবাদিক আবু সুফিয়ান, নগর আওয়ামী লীগের সম্পাদকমন্ডলির সদস্য মশিউর রহমান চৌধুরী, চট্টগ্রাম মহানগর যুবলীগের সভাপতি মাহবুবুল হক সুমন ও সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদারসহ নেতৃবৃন্দ, এবিএম মহিউদ্দিন চৌধুরী’র সন্তান বোরহানুল হাসান চৌধুরী সালেহীন, প্যানেল মেয়র ২ কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন, সাবেক ছাত্রলীগের সভাপতি এম আর আজিম, সাবেক যুবলীগের নেতৃবৃন্দ, বিভিন্ন স্তরের শিক্ষাবিদ ও পেশাজীবী নেতা সাংবাদিক রিয়াজ হায়দার, কাউন্সিলর আবদুস সালাম মাসুম, হাসান মুরাদ বিপ্লব, শৈবাল দাশ সুমন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেবাশীষ নাথ দেবু ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজসহ নেতৃবৃন্দ, জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ, নগর ছাত্রলীগ, ওয়ার্ড ছাত্রলীগ, থানা ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী জানাজায় সমবেত হন। গতকাল মরহুমার বাসায় এসে ও ফোন করে শোক জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী, চট্টগ্রাম-৯ আসনের সাংসদ ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা মহিউদ্দিন, চট্টগ্রাম-১০ আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব মো. মহিউদ্দিন বাচ্চু, সিডিএ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ, জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, জেলা স্বাচিপ সভাপতি ডা. সেলিম আক্তার চৌধুরী, ভারপ্রাপ্ত মেয়র মিসেস আফরোজা কালাম, মহিলা কাউন্সিলর আঞ্জুমান আরা (১৪,১৫,২১)।



