আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশে একটি ধর্মীয় সমাবেশে পদদলিত হয়ে ১০৭ জন নিহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতদের মধ্যে অধিকাংশ নারী ও শিশু। আজ মঙ্গলবার (২ জুলাই) উত্তরপ্রদেশের হাতরাশ এলাকায় মর্মান্তিক ওই ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে এনডিটিভি।
জানা গেছে, স্থানীয় এক ধর্মীয় নেতার ‘সৎসঙ্গ’ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অসংখ্য নারী-পুরুষ। অনুষ্ঠান শেষ হতেই হঠাৎ বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এ সময় পদদলিত হয়ে বহু মানুষের প্রাণহানী ঘটে।
এই ঘটনার একাধিক ভিডিওতে দেখা গেছে, বাস এবং টেম্পোতে করে নিহতের মরদেহ ঘটনাস্থল থেকে বহন করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রগুলোতে নিয়ে যাওয়া হচ্ছে। সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, আহত অবস্থায় অনেককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সাজেক ভ্যালিতে ৬০০ পর্যটক আটকা পড়েছে
বাংলাগেজেট রিপোর্ট : মেঘের রাজ্য খ্যাত রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্রে প্রায় ৬ শতাধিক পর্যটক আটকা পড়েছে। মঙ্গলবার (২ জুলাই) মধ্যরাত থেকে বাঘাইহাট বাজারে পাহাড়ি ঢলের পানি বাড়ায় সড়ক এবং বেইলি ব্রিজ তলিয়ে সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় পর্যটকরা আটকে পড়ে।
সাজেক কটেজ মালিক সমিতির সহকারী সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা জানান, সোমবার প্রায় ছোট-বড় ১২৫টি গাড়ি সাজেকে এসেছে। এরপর বাঘাইহাটের সড়ক ও মাচালং ব্রিজ পানিতে তলিয়ে যায়। এতে সাজেকে আসা প্রায় ৭০০ পর্যটক আটকে পড়েছে।



