spot_img
Wednesday, April 29, 2026
Homeআন্তর্জাতিকডলার বাদ : নিজস্ব মুদ্রায় লেনদেনে ইরান রাশিয়ার মধ্যে আর্থিক চুক্তি স্বাক্ষর

ডলার বাদ : নিজস্ব মুদ্রায় লেনদেনে ইরান রাশিয়ার মধ্যে আর্থিক চুক্তি স্বাক্ষর

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর রাশিয়ার সঙ্গে প্রথম দ্বিপক্ষীয় আর্থিক চুক্তি সইয়ের খবর দিয়েছেন। আন্তর্জাতিক অর্থনীতিতে আধিপত্য বিস্তারের জন্য আমেরিকার অন্যতম প্রধান হাতিয়ার হলো দেশটির মুদ্রা অর্থাৎ ডলার।

মার্কিন নীতির বিপক্ষে গেলেই এই হাতিয়ার ব্যবহারের বহু নজির সৃষ্টি করেছে ওয়াশিংটন। এ কারণে ইরান, রাশিয়া ও চীনের মতো দেশগুলো বিভিন্ন উপায় অবলম্বন করে ডলারের হাত থেকে রেহাই পাওয়ার চেষ্টা করছে। পার্সটুডে জানিয়েছে, ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মদ রেজা ফারজিন বলেছেন, সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাথে বৈঠকের পর জাতীয় মুদ্রায় বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে তারল্য সরবরাহের জন্য একটি দ্বিপক্ষীয় আর্থিক চুক্তি সই হয়েছে।

ফারজিন বলেন, শিগগিরই ইরানি স্বর্ণ এবং মুদ্রা বিনিময় সেন্টারে অফশোর রিয়ালের ভিত্তিতে লেনদেনের জন্য অবকাঠামো উদ্বোধন করা হবে এবং প্রয়োজনীয় নির্দেশাবলী ব্যাংকিং নেটওয়ার্ক ও ব্যবসায়ীদের কাছে সরবরাহ করা হবে।

ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, আর্থিক চুক্তির ভিত্তিতে দুই দেশের স্থানীয় মুদ্রা অর্থাৎ রিয়াল ও রুবলের সাহায্যে লেনদেন হবে এবং অন্য কোন মুদ্রা ব্যবহার করার প্রয়োজন পড়বে না। এটি দেশের বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে একটা বড় অগ্রগতি এবং এর ফলে স্থানীয় মুদ্রাকে অন্য মুদ্রায় পরিবর্তন করার কারণে সৃষ্ট অনেক ঝুঁকি দূর হবে। ইরানি ও রুশ ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments