স্পোর্টস ডেস্ক : স্পট ফিক্সিং কাণ্ডে এক যুগ আগে পুরো পাকিস্তান ক্রিকেটকে নাড়িয়ে দিয়েছিল। সম্প্রতি এমন কাণ্ড ঘটেছে আবার । মঙ্গলবার পাকিস্তান ক্রিকেট বোর্ড স্পট ফিক্সিং এর অভিযোগে স্পিনার আসিফ আফ্রিদিকে নিষিদ্ধ করেছে ।
আফ্রিদি অবশ্য সরাসরি ম্যাচ কিংবা স্পট ফিক্সিং করেননি। প্রস্তাব পেয়েছিলেন গড়াপেটার, তবে তিনি তা বোর্ডকে জানাননি। এজন্য তার ওপর নিষেধাজ্ঞার খড়্গ নেমে এসেছে ।
ইতোমধ্যে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। যত দিন পর্যন্ত মামলার সমাধান না হচ্ছে, তত দিন ক্রিকেটে অংশ নিতে পারবেন না আফ্রিদি।



