spot_img
Saturday, May 2, 2026
Homeআন্তর্জাতিকতীব্র ঠাণ্ডায় জমে গাজায় ৬ শিশুর মৃত্যু

তীব্র ঠাণ্ডায় জমে গাজায় ৬ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ গাজার আল-মাওয়াসি শরণার্থীশিবিরে গত কয়েক দিনে তীব্র শীতে ৬ ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে। খাদ্য, পানি ও জরুরি শীতকালীন সরঞ্জাম সরবরাহে ইসরায়েলের অবরোধ অব্যাহত থাকায় এই ঘটনা ঘটেছে। আলজাজিরা বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

খান ইউনিসের নাসের হাসপাতালের শিশু ওয়ার্ডের পরিচালক আহমেদ আল-ফাররা নিশ্চিত করেছেন, বুধবার তিন সপ্তাহ বয়সী সিলা মাহমুদ আল-ফাসিহ মারা গেছে।

গত ৪৮ ঘণ্টায় শীতজনিত কারণে তিন দিন ও এক মাস বয়সী আরো দুটি শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
আল-ফাররা আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘সে (সিলা) সুস্থ অবস্থায় জন্ম নিয়েছিল এবং স্বাভাবিক ছিল। কিন্তু তাঁবুতে প্রচণ্ড ঠাণ্ডায় তার শরীরের তাপমাত্রা এতটাই কমে যায় যে শরীরের কার্যক্রম বন্ধ হয়ে মৃত্যু হয়।’

সিলার বাবা মাহমুদ আল-ফাসিহ জানান, পরিবারটি আল-মাওয়াসি শিবিরে একটি তাঁবুতে ‘খারাপ পরিস্থিতিতে’ বাস করছিল।
এটি গাজার ভূমি ও বালুর টিলার একটি এলাকা, যা খান ইউনিসের উপকূলের কাছে অবস্থিত।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments