spot_img
Wednesday, April 29, 2026
Homeআন্তর্জাতিকফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের স্টুডেন্ট ভিসা বাতিল

ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের স্টুডেন্ট ভিসা বাতিল

আন্তর্জাতিক ডেস্ক : আদেশে ট্রাম্প বলেছেন, যেসব বিদেশী বাসিন্দা জিহাদ সমর্থিত বিক্ষোভে যোগ দিয়েছেন, আমরা আপনাদের সতর্ক করছি— ২০২৫ সালে আমরা আপনাদের খুঁজে বের করে দেশ থেকে বের করে দেব।

ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের স্টুডেন্ট ভিসা বাতিল করতে চলেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (২৯ জানুয়ারি) ইহুদি-বিরোধী মনোভাব মোকাবেলায় একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন এবং ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নেয়া বিদেশী কলেজ ছাত্র ও অন্যান্যদের দেশ থেকে বের করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। খবর রয়টার্স।

ট্রাম্পের স্বাক্ষরকৃত এই নির্বাহী আদেশে বিচার বিভাগকে ‘সন্ত্রাসী হুমকি, অগ্নিসংযোগ, ভাঙচুর এবং আমেরিকান ইহুদিদের বিরুদ্ধে সহিংসতা’ এর বিরুদ্ধে মামলা করার জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছে।

এছাড়া ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের ইসরায়েলে হামলার পর থেকে যুক্তরাষ্ট্রের ক্যাম্পাস ও রাস্তায় ‘ইহুদিবিরোধী মনোভাবের বিস্ফোরণ’ মোকাবেলায় সকল ফেডারেল সম্পদ ব্যবহার করার কথা বলা হয়েছে।

আদেশে ট্রাম্প বলেছেন, যেসব বিদেশী বাসিন্দা জিহাদ সমর্থিত বিক্ষোভে যোগ দিয়েছেন, আমরা আপনাদের সতর্ক করছি— ২০২৫ সালে আমরা আপনাদের খুঁজে বের করব এবং আপনাদের দেশ থেকে বের করে দেব।

মানবাধিকার সংস্থা এবং আইন বিশেষজ্ঞরা বলেছেন, এই নতুন পদক্ষেপ সংবিধান দ্বারা সংরক্ষিত বাকস্বাধীনতার অধিকার লঙ্ঘন করবে এবং আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments