spot_img
Friday, May 1, 2026
Homeআন্তর্জাতিকসবার আগে রমজান মাস শুরুর ঘোষণা দিলো অস্ট্রেলিয়া

সবার আগে রমজান মাস শুরুর ঘোষণা দিলো অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক : ১ মার্চ শনিবার থেকে অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। শুক্রবার দেশটি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছে।

সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, অস্ট্রেলিয়া জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি দেশটিতে শাবান মাস শেষ হয়েছে। ফলে কাল থেকে শুরু হবে পবিত্র ও মহিমান্বিত মাস রমজান।

অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহামেদ ঘোষণা দিয়েছেন। তিনি অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল, ফেডারেল কাউন্সিল অব ইমামস এবং কাউন্সিল অব ফতোয়া অ্যান্ড শরিয়ার সঙ্গে সমন্বয় করে পবিত্র এ মাস শুরুর ঘোষণা দিয়েছেন।

ভৌগলিক অবস্থান এবং টাইম জোনের কারণে, চন্দ্রপঞ্জিকার হিসাব-নিকাশ করে পৃথিবীর অন্যান্য দেশের আগে রমজান মাস শুরুর ঘোষণা দিতে পারে।

গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহামেদ ফতোয়া কাউন্সিলের সঙ্গে আলোচনা করে জানিয়েছেন, সিডনি শহরে রমজানের চাঁদটি অস্ত যাবে সন্ধ্যা ৭টা ৪৪ মিনিটে। এতে সূর্যাস্তের পরও সেখানে চাঁদটি আকাশে ১২ মিনিট পর্যন্ত দেখা যাবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments