spot_img
Friday, May 1, 2026
Homeআরোবিনোদনমা হচ্ছেন কিয়ারা আদভানি

মা হচ্ছেন কিয়ারা আদভানি

বিনোদন ডেস্ক : বিয়ের দুই বছর যেতে না যেতেই সুখবর দিলেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। মা হতে যাচ্ছেন এই তিনি। নতুন সদস্য আসতে চলেছে তাদের সংসারে। তারকা দম্পত্তি সিদ্ধার্থ-কিয়ারা এবার দুই থেকে তিন হতে চলেছেন।
শুক্রবার সামাজিক মাধ্যমে একটি পোস্টে এমনটা জানিয়ে সামাজিক মাধ্যমে কিয়ারা লেখেন, জীবনের সবচেয়ে দামি উপহার। ছোট্ট একজোড়া সাদা উলের মোজা শেয়ার করেছেন। তাদের হাতে ধরা সেই মিষ্টি মোজা। সেই ছবি পোস্ট করে জানালেন খুব শিগগিরই সন্তান আসছে। সাথে সেই পোস্টের কমেন্ট বক্সে ভালোবাসা, শুভেচ্ছায় ভরিয়ে দিলেন বলিউডের সহকর্মীরা। ফারহান আখতার, সঞ্জয় কাপুর, ঈশান খট্টর থেকে শুরু করে অনেকেই নতুন ইনিংসের জন্য তাদের শুভেচ্ছা জানান। এর আগে ২০২৩ সালের ৭ই ফেব্রুয়ারি রাজকীয়ভাবে বিয়ে বন্ধনো বাঁধা পড়েছিলেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। দাম্পত্যের দুই বছর অতিক্রম করে এই দুই তারকা দম্পত্তি পরিবারে নতুন সদস্য আগমনের সুখবর দিলেন ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments