spot_img
Friday, May 1, 2026
Homeঅর্থনীতিভারত ভিয়েতনাম থেক ৩৫ হাজার টন চাল নিয়ে জাহাজ ভিড়েছে

ভারত ভিয়েতনাম থেক ৩৫ হাজার টন চাল নিয়ে জাহাজ ভিড়েছে

ডেস্ক রিপোর্ট : ভারত এবং ভিয়েতনাম থেকে ৩৫ হাজার টন চাল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারত এবং ভিয়েতনাম থেকে ৩৫ হাজার টন চাল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এরমধ্যে দরপত্রের মাধ্যমে ভারত থেকে ২২ হাজার ৫০০ টন সিদ্ধ চাল এবং জি টু জি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে ১২ হাজার ৫০০ টন আতপ চাল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

খাদ্য মন্ত্রণালয় জানায়, ভিয়েতনাম থেকে জি টু জি ভিত্তিতে মোট ১ লাখ টন চাল আমদানির চুক্তি হয়েছে। এর মধ্যে প্রথম চালানের ১৭ হাজার ৮০০ টন চাল দেশে পৌঁছেছে।

খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজে রাখা চালের নমুনা পরীক্ষা শেষে চাল খালাসের কার্যক্রমও ইতোমধ্যে শুরু হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments