spot_img
Wednesday, April 29, 2026
Homeআন্তর্জাতিকভারতের ২৫ ইসরায়েলি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান

ভারতের ২৫ ইসরায়েলি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে হামলা চালিয়ে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে ভারত। দেশটির অন্তত ২৫টি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান।

বৃহস্পতিবার (০৮ মে) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর ডনের।

আইএসপিআর জানিয়েছে, পাকিস্তান সেনাবাহিনী গত রাত থেকে ভারতের পাঠানো ২৫টি ইসরায়েলি হ্যারোপ ড্রোন ধ্বংস করেছে। সামরিক বাহিনীর বক্তব্য অনুযায়ী, টেকনিক্যাল সফট-কিল এবং অস্ত্রনির্ভর হার্ড-কিল পদ্ধতি ব্যবহার করে পাকিস্তান সেনাবাহিনী ভারতের পাঠানো এসব ড্রোন সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করেছে।

আইএসপিআর দাবি করেছে, গত ৬ মে ভারতের বিমান হামলার জবাবে পাকিস্তানের প্রতিক্রিয়ায় ভারতের ৫টি আধুনিক যুদ্ধবিমান, একাধিক ড্রোন এবং সেনাসদস্য নিহত হওয়ায় দেশটি আতঙ্কিত হয়ে এই ড্রোন হামলা চালায়। সামরিক সূত্রে বলা হয়, ভারতের আগ্রাসী মনোভাবের জবাব পাকিস্তান সর্বদা দৃঢ়ভাবে দেবে।
এদিকে ভারত পাকিস্তানের “বেশ কয়েকটি স্থানে” বিমান প্রতিরক্ষা রাডার এবং ব্যবস্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে।

ভারত সরকারের বিবৃতিতে বলা হয়েছে, নির্ভরযোগ্যভাবে জানা গেছে যে লাহোরে একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করা হয়েছে।
এদিকে আইএসপিআর তাদের সর্বশেষ বিবৃতিতে বলেছে, পাকিস্তান ভারতের বিমান ও ড্রোন ধ্বংস করার পর তারা (ভারত) ইসরায়েলি তৈরি হেরোপ ড্রোন দিয়ে পাকিস্তানে আক্রমণ করছে যা ভারতের উদ্বেগ এবং আতঙ্কের লক্ষণ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments