ডেস্ক রিপোর্ট: সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় শুনানি শেষে আজ শুক্রবার নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদেরের আদালত এ নির্দেশ দেন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় শুনানি শেষে আজ শুক্রবার (৯ মে) নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদেরের আদালত এ নির্দেশ দেন।
নারায়ণগঞ্জের কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইয়ুম খান জানান, সাবেক মেয়র আইভীকে মিনারুল হত্যা মামলায় আদালতে হাজির করা হয়েছিল। আদালত মামলার শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। মামলার পরবর্তী শুনানি ২৬ মে হবে।
নারায়ণগঞ্জ সিটির সাবেক এই মেয়রকে গ্রেফতারে বৃহস্পতিবার রাত ১১টার দিকে দেওভোগের বাড়িতে পুলিশের একটি দল প্রবেশ করে। এ সময় গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে বাড়ির চারপাশেএলাকাবাসী কর্মী-সমর্থকরা অবস্থান নেয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আইভীর বাড়িতে প্রবেশ করে ভোর পৌনে ৬টার দিকে তাকে গ্রেফতার করা হয়।



