spot_img
Saturday, May 2, 2026
Homeঅর্থনীতিশেয়ারবাজার সংস্কারে প্রধান উপদেষ্টার ৫ দফা নির্দেশনা

শেয়ারবাজার সংস্কারে প্রধান উপদেষ্টার ৫ দফা নির্দেশনা

বাংলাগেজেট রিপোর্ট : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের শেয়ারবাজারে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অনেকেই গুরুতর দুর্নীতির সঙ্গে জড়িত—এমন অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

রোববার (১১ মে) দুপুরে যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে ‘শেয়ারবাজার উন্নয়ন ও শক্তিশালীকরণ’ শীর্ষক এক বৈঠকে এই নির্দেশনা দেন ড: ইউনুস।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, শেয়ারবাজারে যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান অনিয়মে জড়িত, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এ পদক্ষেপের মাধ্যমে সংশ্লিষ্ট সবার কাছে বার্তা যাবে—কোনো অনিয়ম সহ্য করা হবে না।

বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (অর্থ মন্ত্রণালয়) ড. আনিসুজ্জামান চৌধুরী, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।

বিএসইসি চেয়ারম্যান বৈঠকে গত ৯ মাসে গৃহীত সংস্কার কার্যক্রম ও চলমান উদ্যোগ নিয়ে বিস্তারিত উপস্থাপন করেন। আলোচনা শেষে ড. ইউনূস শেয়ারবাজারের দীর্ঘস্থায়ী উন্নয়নে পাঁচটি নির্দেশনা দেন।

পাঁচ নির্দেশনা হলো: ১. সরকারি অংশীদারিত্ব রয়েছে এমন বহুজাতিক কোম্পানিগুলোকে দ্রুততম সময়ের মধ্যে শেয়ারবাজারে (আইপিও) তালিকাভুক্ত করা।

২. দেশীয় বড় বেসরকারি কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনতে প্রয়োজনীয় নীতিগত সহায়তা ও প্রণোদনা বিবেচনায় নেওয়া।

৩. বাজারে নিহিত স্বার্থে জড়িত ব্যক্তিদের প্রভাব হ্রাস করে নিরপেক্ষ মনিটরিং নিশ্চিত করা এবং বিদেশি বিশেষজ্ঞদের দিয়ে তিন মাসের মধ্যে রিফর্ম শুরু করা।

৪. বড় প্রকল্প বাস্তবায়নের জন্য ব্যাংক ঋণের পরিবর্তে কোম্পানিগুলো যেন বন্ড বা শেয়ার ইস্যুর মাধ্যমে অর্থ সংগ্রহে আগ্রহী হয়, সে বিষয়ে কৌশল নির্ধারণ।

৫. দুর্নীতিগ্রস্ত মধ্যস্থতাকারী বা দালালদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা।

প্রেস সচিব বলেন, শেয়ারবাজারে যে প্রভাবশালী গোষ্ঠী সংস্কার প্রতিহত করে, তাদের নিয়ন্ত্রণে এনে গভীর সংস্কার কার্যকর করতে হবে। এতে করে বাজারে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা আসবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments