spot_img
Saturday, May 2, 2026
Homeখেলাধুলাসাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে ভুটানকে হারিয়ে সেমি-ফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে ভুটানকে হারিয়ে সেমি-ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: ভুটানকে ৩-০ গোলে হারিয়ে প্রত্যাশিত জয় পেয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে উঠল বাংলাদেশ।

অরুনাচলের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে রোববার ভুটানকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। তৃতীয় গোলটি করেন নাজমুল হুদা ফয়সাল।

টুর্নামেন্টে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে সেমি-ফাইনালে উঠল গোলাম রব্বানী ছোটনের দল।লাল-সবুজের প্রতিনিধিদের গ্রুপ সেরা হওয়ার সমীকরণ নির্ভর করছে মঙ্গলবার মালদ্বীপ-ভুটান ম্যাচের ফলের ওপর। মালদ্বীপের পয়েন্ট ১। তবে এখনও পয়েন্ট পায়নি ভুটান।

মালদ্বীপের বিপক্ষে ২-২ ড্রয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করা বাংলাদেশ শুরু থেকেই এদিন আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। ত্রয়োদশ মিনিটে একক প্রচেষ্টার গোলে দলকে এগিয়ে নেন মুর্শেদ। ২৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সুমন।

দ্বিতীয়ার্ধে বলের নিয়ন্ত্রণ রেখে খেলা বাংলাদেশের হয়ে সব অনিশ্চয়তার ইতি টেনে দেন ফয়সাল। ম্যাচের যোগ করা সময়ে মুর্শেদের ক্রস নিখুঁত ট্যাপে জালে জড়িয়ে দেন অধিনায়ক। শেষ চারের উল্লাস করতে করতে দল মাঠ ছাড়ে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments