spot_img
Wednesday, April 29, 2026
Homeজাতীয়রাজনীতিতারেক-জুবাইদা দম্পতির সাজা বাতিল : তারেক রহমান সব মামলায় খালাস

তারেক-জুবাইদা দম্পতির সাজা বাতিল : তারেক রহমান সব মামলায় খালাস

বাংলাগেজেট রিপোর্ট : জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তিন বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের আপিল মঞ্জুর করে তাকে খালাস দিয়েছেন হাইকোর্ট। এছাড়া এ মামলার অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে সাজা দিয়ে বিচারিক আদালতের রায় বাতিল করা হয়েছে।
এর মধ্য দিয়ে সব মামলায় দণ্ড ও সাজামুক্ত হলেন তারেক রহমান।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় একই মামলায় ৯ বছরের দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ক্ষেত্রেও এ রায় প্রযোজ্য হবে। আদালত তারেক রহমানকেও খালাস দিয়েছেন।

বুধবার (২৮ মে) বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালতে আপিলের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এস এম শাহজাহান, কায়সার কামাল ও জাকির হোসেন ভূঁইয়া। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আব্দুল করিম।

গত সোমবার (২৬ মে) শুনানি শেষে আপিলের রায় দিতে ২৮ মে দিন ধার্য করেছিলেন উচ্চ আদালত।
সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, জুবাইদা রহমান ও তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments