spot_img
Wednesday, April 29, 2026
Homeআন্তর্জাতিকফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের দীর্ঘস্থায়ী সমাধানে দ্বি-রাষ্ট্র ভিত্তিক পন্থার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি জানিয়েছেন, ফ্রান্সের মধ্যপ্রাচ্য নীতি “দ্বিমুখী নয়” এবং একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির লক্ষ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে প্যারিস।

বুধবার ইন্দোনেশিয়ায় সফরকালে ম্যাক্রোঁ বলেন, “শুধুমাত্র রাজনৈতিক সমাধানের মাধ্যমেই আমরা দীর্ঘমেয়াদে টেকসই শান্তি প্রতিষ্ঠা করতে পারি।” একইসঙ্গে তিনি ঘোষণা দেন, সৌদি আরবের সঙ্গে যৌথভাবে নিউইয়র্কে গাজা ইস্যুতে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হবে। সম্মেলনের মূল উদ্দেশ্য হবে—ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া এবং ইসরায়েলের নিরাপদ ও স্বীকৃত অবস্থান নিশ্চিত করা।

বিশ্লেষকরা মনে করছেন, ফ্রান্সের এই অবস্থান ইসরায়েলের ক্ষোভের কারণ হতে পারে এবং পশ্চিমা বিশ্বের মধ্যে মতপার্থক্য আরও বাড়াতে পারে।
গত ৯ এপ্রিল ফরাসি টিভি চ্যানেল France 5-এ দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেছিলেন, “আমরা এখন এমন একটি পথ বেছে নিচ্ছি যেখানে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি সামনে রয়েছে। আশা করছি, আগামী কয়েক মাসের মধ্যেই এটি বাস্তবায়িত হবে।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments