স্পোর্টস ডেস্ক : আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ দল।
রোববার রাতে বাছাই পর্বের ফাইনালে বাংলাদেশ ৭ রানে হারিয়েছে আয়ারল্যান্ড নারী দলকে। বাছাই পর্বে চ্যাম্পিয়ন হিসেবে আগামী বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে নিগার-সালমারা। ফাইনালে উঠে আগেই আগামী বছরের বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছিলো বাংলাদেশ ও আয়ারল্যান্ড।
২০১৪ সালে স্বাগতিক হবার সুবাদে টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলেছিল বাংলাদেশ। এরপর ২০১৫ সালের বাছাই পর্বে রানার্স-আপ এবং ২০১৮ ও ২০১৯ সালে দু’বার বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপে খেলেছিলো বাংলাদেশ।
আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। দলের রানের চাকা ঘুড়িয়েছেন ফারজানা। ৪৯ রানের জুটিতে দলের স্কোর তিন অংকের কাছাকাছি নিয়ে যান তারা।
১২১ রানের টার্গেট দিয়ে আয়ারল্যান্ডকে শুরুতেই চেপে ধরে বাংলাদেশের বোলাররা। পাওয়ার প্লেতে নাহিদা আকতার ও সানজিদা আকতার মেঘলা ২৪ রানে আইরিশদের ৩ উইকেটের পতন ঘটান।
রুমানা আহমেদ-শোয়েলি আকতারের বোলিং নৈপুন্যে ৭৬ রানে অষ্টম উইকেট হারায় আয়ারল্যান্ড।
বাংলাদেশের রুমানা ২৪ রানে ৩টি উইকেট নেন। এছাড়া শোয়েলি-নাহিদা-সানজিদা ২টি করে উইকেট নেন।



