spot_img
Wednesday, April 29, 2026
HomeUncategorizedবিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক

বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন দলটির সাবেক নেতা ড. ফয়জুল হক। শনিবার (১২ জুলাই) এক লিখিত বিবৃতিতে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

বিবৃতিতে ড. ফয়জুল হক বলেন, “আমি একটি স্বাধীন, ন্যায়ভিত্তিক ও মূল্যবোধসম্পন্ন রাজনীতির পক্ষে ছিলাম। কিন্তু দুঃখজনকভাবে লক্ষ্য করছি, বিএনপির বর্তমান নেতৃত্ব বামঘেঁষা আদর্শের দিকে ধাবিত হচ্ছে। ইসলামপন্থীদের প্রতি তাদের বিদ্বেষপূর্ণ বক্তব্য আমাকে মর্মাহত করেছে, যা অনেকাংশে আওয়ামী লীগের অবস্থানের সাথেও মিলে যায়।”

তিনি জানান, বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকলেও এই আদর্শগত বিভ্রান্তির কারণে দল ছাড়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

ড. ফয়জুল হক ২০১৫ সালে বিএনপির মালয়েশিয়া শাখার সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ছিলেন এবং ২০১৮ সালে ঝালকাঠী-১ ও ২ আসনে দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

তিনি বলেন, “আমি পাথর দিয়ে মানুষ হত্যা, সন্ত্রাস বা চাঁদাবাজিকে কখনো সমর্থন করি না। আমি সত্যকে সত্য, আর মিথ্যাকে মিথ্যা বলার নৈতিক সাহস নিয়ে রাজনীতি করতে চাই এবং মৃত্যুর আগ পর্যন্ত সেই নীতিতেই অবিচল থাকব।”

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “তাদের রাজনৈতিক অবদান আমি চিরকাল সম্মান করব।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments