spot_img
Friday, May 1, 2026
Homeজাতীয়২৮ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ দিনের ছুটি

২৮ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ দিনের ছুটি

বাংলাগেজেট রিপোর্ট : শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত হাই স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে কোনো পরীক্ষার তারিখ না দেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই ১২ দিনের মধ্যে ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা, লক্ষ্মী পূজার ছুটিও পড়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ নির্দেশনা দিয়ে জারি করা আদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-ইউজিসি এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে।

তালিকায় দুর্গা পূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১২ দিন অবকাশকালীন ছুটি অনুমোদন করা হয়। যথাযথ ভাবগাম্ভীর্যের সঙ্গে উৎসব উদযাপনের জন্য আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১২ দিন সব শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো পরীক্ষার দিন ধার্য না করার জন্য অনুরোধ করা হলো।

মহাষষ্ঠীর দিন থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে পূজার ছুটি শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুলের ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুসারে এসব প্রতিষ্ঠানে ছুটি শুরু হবে ২৮ সেপ্টেম্বর। ৭ অক্টোবর পর্যন্ত সাপ্তাহিক ছুটি ছাড়া আট দিন বন্ধ থাকবে স্কুলগুলো। ৮ অক্টোবর থেকে শুরু হবে ক্লাস।

সরকারি-বেসরকারি কলেজের শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকা অনুসারে এসব প্রতিষ্ঠানের ছুটিও শুরু হবে ২৮ সেপ্টেম্বর। ৯ অক্টোবর পর্যন্ত সাপ্তাহিক ছুটি ১০ দিন কলেজগুলো বন্ধ থাকবে। ১০ ও ১১ অক্টোবর শুক্র ও শনিবার হওয়ায় কলেজগুলোতে ১২ অক্টোবর ক্লাস শুরু হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments