আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যু বা গুরুতর আহত হওয়ার সম্ভাবনা নিয়ে হিব্রু ভাষার বিভিন্ন সূত্রে জোরালো গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এ পরিস্থিতিতে তার নতুন ছবি প্রকাশিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) টাইমস অব ইসরায়েল তার ছবি প্রকাশ করেছে। ছবিটি সোমবারের (০৯ মার্চ) বলে দাবি করেছে সংবাদমাধ্যমটি।
ইরানের তাসনিম নিউজ এজেন্সির হিব্রু ভার্সনে প্রকাশিত এক প্রতিবেদনে এই জল্পনা-কল্পনার কয়েকটি মূল কারণ তুলে ধরা হয়েছে। তবে এসব অভিযোগ বা গুজব এখনো কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত বা খণ্ডন করা হয়নি।



