শ্রীলঙ্কার কাছে হারলেও এশিয়া কাপের ফাইনালে ওঠার আশা শেষ ভারতের। অঙ্কের হিসাবে রোহিতের দলফাইনালে উঠতে অপেক্ষা করতে হবে পাকিস্তানের জন্য।
পাকিস্তানের পর শ্রীলঙ্কার কাছেও হেরে এশিয়া কাপের ফাইনালে যাওয়ার পথ কঠিন হয়ে করে ফেলেছে ভারত। বৃহস্পতিবার আফগানিস্তানকে বড় ব্যবধানে হারালেই হবে না। অন্য ম্যাচগুলির ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে রোহিত শর্মাদের।
মঙ্গলবারের পর চার পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা। দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের সংগ্রহ দুই পয়েন্ট। ভারত এবং আফগানিস্তানের ঝুলিতে কোনও পয়েন্ট নেই। এই অবস্থা থেকেও ফাইনালে উঠতে পারে ভারত। সে ক্ষেত্রে শ্রীলঙ্কাকে তাদের শেষ ম্যাচেও জিততে হবে পাকিস্তানের বিরুদ্ধে। পাকিস্তানকে হারতে হবে আফগানিস্তানের কাছেও। তা হলেই এক মাত্র রোহিতদের কপালে শিকে ছিঁড়তে পারে।
বুধবার বাবর আজমরা আফগানিস্তানকে হারিয়ে দিলেই ছিটকে যাবে ভারত। জলে যাবে এশিয়া কাপ জয়ের হ্যাটট্রিকের সুযোগ।



