spot_img
Thursday, April 30, 2026
Homeআরোপ্রবাসনিউইয়র্কে বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের নভোজন অনুষ্ঠিত

নিউইয়র্কে বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের নভোজন অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রে বাংলাদেশীদের অন্যতম বৃহৎ সামাজিক সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের বার্ষিক বনভোজন গত ১০ই সেপ্টেম্বর নিউইয়র্কে ব্রঙ্কসের ফেরী পয়েন্ট পার্কে অনুষ্ঠিত হয়। নিউইয়র্ক, নিউজার্সি, কানেকটিকাট, পেনসেলভেনিয়া থেকে আগত বিপুল সংখ্যক অথিতিদের সরব উপস্থিতি, বিভিন্ন ধরনের খেলাধুলা, অকৃত্রিম বিনোদন, সুস্বাদু খাবার পরিবেশনার মাধ্যমে বনভোজন স্থল পরিণত হয়েছিল এক প্রাণচঞ্চল মিলন মেলায়।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশীদের অন্যতম বৃহৎ সামাজিক সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের বার্ষিক বনভোজন গত ১০ই সেপ্টেম্বর নিউইয়র্কে ব্রঙ্কসের নয়নাভিরাম ফেরী পয়েন্ট পার্কে অনুষ্ঠিত হয়। নিউইয়র্ক, নিউজার্সি, কানেকটিকাট, পেনসেলভেনিয়া থেকে আগত বিপুল সংখ্যক অথিতিদের সরব উপস্থিতি, বিভিন্ন ধরনের খেলাধুলা, অকৃত্রিম বিনোদন, সুস্বাদু খাবার পরিবেশনার মাধ্যমে বনভোজন স্থল এক প্রাণচঞ্চল মিলন মেলায় পরিণত হয়।

সংগঠনের সভাপতি আহবাব চৌধুরী খোকনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সারওয়ার চৌধুরীর সঞ্চালনায় বনভোজনের উদ্বোধন করেন আবু জাফর মাহমুদ, চেয়ারম্যান ও সিইও বাংলা সিডিপ্যাপ সার্ভিসেস ও এলেগ্রা হোম কেয়ার ও ডিস্ট্রিক ৮৭ এর এসেম্বলী মেম্বার কারিনা রেইস। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি ও বনভোজন প্রস্তুতি কমিটির আহবায়ক লোকমান হোসেন লুকু। এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হাসিম হাসনু, মুলধারার রাজনীতিবিদ ও আমেরিকান বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর সভাপতি আব্দুস শহীদ, বিশিষ্ট শিক্ষানুরাগী ও কমিউনিটি ব্যক্তিত্ব সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও বনভোজন উদযাপন কমিটির সদস্য সচিব শাহ কামাল উদ্দিন, সংগঠনের অন্যতম কার্যকরী পরিষদ সদস্য শহিদুল ইসলাম ভুইয়া, উদযাপন কমিটির প্রধান সমন্বয়কারী ও সংগঠনের স্কুল ও সমাজসেবা সম্পাদক সালমা সুমি বক্তব্য রাখেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments