spot_img
Thursday, April 30, 2026
Homeঅর্থনীতিবাংলাদেশকে ৫০ কোটি ডলার বাজেট সহায়তা দেবে এডিবি

বাংলাদেশকে ৫০ কোটি ডলার বাজেট সহায়তা দেবে এডিবি

বাংলাগেজেট রিপোর্ট: বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে ২০২২-২৩ অর্থবছরের জন্য ৫০ কোটি ডলার বাজেট সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
বৃহস্পতিবার এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিংয়ের সঙ্গে বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, চলতি বছরের মধ্যেই বাংলাদেশকে ৫০ কোটি ডলার বাজেট সহায়তা দেবে এডিবি। এ টাকা ১৫ বছরের জন্য বাংলাদেশ পাবে। গ্রেস পিরিয়ড থাকবে ৩ বছর। বার্ষিক সুদের হার হবে দশমিক ৫০ শতাংশ।

তিনি বলেন, এডিবি গত দুই অর্থবছরে বাংলাদেশকে প্রায় ১০০ কোটি ডলার বাজেট সহায়তা দিয়েছে। প্রতিবছর ৫০ কোটি ডলার করে বাজেট সহায়তা পেয়েছে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় চলতি বাজেটের জন্য সমপরিমাণ বাজেট সহায়তার বিষয়টি চূড়ান্ত হয়েছে।

বৈঠক শেষে এডিমন গিন্টিং বলেন, অর্থনৈতিক পুনরুদ্ধার ও জলবায়ু পরিবর্তনের পরিস্থিতি মোকাবিলার জন্য এ ঋণ দেয়া হবে। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অস্থিতিশীলতা অনেক চ্যালেঞ্জের। বাংলাদেশ এই চ্যালেঞ্জ মোকাবিলায় আর্থিক ব্যবস্থাপনা ভালো করেছে। হাওর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো উন্নয়নে জরুরি একটি প্রকল্প নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments