বাংলাগেজেট ডেস্ক : প্রবাসীরা চলতি মাসের ১৫ দিনে দেশে ১০০ কোটি ৮৬ লাখ মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছে। সোমবার বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য গেছে।
জানা গেছে, এই সময়ে রাষ্ট্রীয় মালিকানাধীন পাঁচ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১৪ কোটি ৫ লাখ মার্কিন ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৮৪ কোটি ৮৩ লাখ মার্কিন ডলার। বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ১ কোটি ৬৪ লাখ মার্কিন ডলার। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৩৪ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে রেমিট্যান্স এসেছে ২০৯ কোটি ৬৯ লাখ মার্কিন ডলার। যা গত ১৪ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে ছিল। যদিও এক মাসের ব্যবধানে আগস্টে ৫.৯১ কোটি ডলার কম অর্থাৎ ২০৩ কোটি ৭৮ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।



