spot_img
Wednesday, April 29, 2026
Homeজাতীয়ফায়দা লুটতে চায় মিয়ানমার

ফায়দা লুটতে চায় মিয়ানমার

বাংলাগেজেট রিপোর্ট : ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম বলেছেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসন ঠেকাতেই আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরি করে মিয়ানমার ফায়দা লুটতে চায়।

মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিদেশি কূটনীতিকদেরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যে, কানাডা ও জাপানসহ ঢাকাস্থ বিভিন্ন দূতাবাস প্রধানদের মিয়ানমারের সাম্প্রতিক আচরণ ও রোহিঙ্গা ইস্যুতে ব্রিফ করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

খুরশেদ আলম বলেন, উদ্ভূত পরিস্থিতিতে মিয়ানমারকে আগে ব্যবস্থা নিতে বলা হয়েছে। পরে আসিয়ানকে বলা হয়েছে। আজকে রাষ্ট্রদূতদের বলা হয়েছে। এটা চলতে দেওয়া যায় না। মিয়ানমার অস্থিতিশীল পরিবেশ তৈরি করে যেন কোনো ফায়দা লুটতে না পারে, সেজন্য রাষ্ট্রদূতদের তা বলা হয়েছে। বাংলাদেশ যেভাবে ধৈর্য নিয়ে মোকাবিলা করছে, তাতে রাষ্ট্রদূতরা প্রশংসা করেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments