spot_img
Thursday, April 30, 2026
Homeআরোবিনোদনজলের আগুন জাহ্নবী

জলের আগুন জাহ্নবী

বিনোদন ডেস্ক: কোমর জলে দাঁড়িয়ে জাহ্নবী কাপুর। পরনে হলুদ পাড়ের সাদা রঙের শাড়ি। মাথার চুলগুলো আলগা করে ছেড়ে দেওয়া, চোখে কাজল, দৃষ্টিতে মিশে আছে শুধু মায়া! ইনস্টাগ্রামে পোস্ট করা কয়েকটি ছবিতে এমন লুকে ধরা দিয়েছেন শ্রীদেবীর বড় কন্যা জাহ্নবী।

শাড়িতে আবেদনময়ী রূপে ধরা দিয়ে নেটিজেনদের দারুণ প্রশংসা কুড়াচ্ছেন জাহ্নবী। পোস্টে মন্তব্য করেছেন কথিত প্রেমিক অরি। একজন মন্তব্য করেছেন— ‘জলেও উত্তাপ ছড়াচ্ছেন জাহ্নবী।’ কেউ কেউ লিখেছেন, ‘যেকোনো নারীও তার প্রেমে পড়ে যাবে।’ এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে। ২৪ ঘণ্টা পেরোনোর আগেই এই পোস্টে রিঅ্যাক্ট পড়েছে প্রায় ১৫ লাখ।

প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবী ও বনি কাপুর দম্পতির কন্যা জাহ্নবী কাপুর। ২০১৮ সালে ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। এরপর ‘রুহি’, ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’, ‘ঘোস্ট স্টোরিজ’ সিনেমায় অভিনয় করেন। বেশ কিছু দিন ধরে গুঞ্জন উড়ছে, ভারতের দক্ষিণী সিনেমায় অভিষেক হতে যাচ্ছে তার। যদিও এসবই গুঞ্জনেই সীমাবদ্ধ!

জাহ্নবী কাপুর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মিলি’। গত বছরের শেষের দিকে মুক্তি পায় এটি। বর্তমানে জাহ্নবীর হাতে বেশ কটি সিনেমার কাজ রয়েছে। এ তালিকায় রয়েছে— ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ও ‘বাওয়াল’।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments