spot_img
Friday, May 1, 2026
Homeজাতীয়রাজনীতি৩১ ডিসেম্বরের ঘোষণাপত্র লিখিত দলিল হিসেবে থাকবে : সারজিস

৩১ ডিসেম্বরের ঘোষণাপত্র লিখিত দলিল হিসেবে থাকবে : সারজিস

বাংলাগেজেট রিপোর্ট : ৩১ ডিসেম্বরের ঘোষণাপত্রটি লিখিত দলিল হিসেবে থাকবে বলে জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে বিজয় নগরের কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘প্রোক্লেমেশন অব জুলাই রেভল্যুশন’ ঘোষণাটি সামগ্রিকভাবে পুরো বাংলাদেশের লিখিত দলিল হিসেবে থাকবে। যে দলিল আমাদের নতুন স্বপ্নগুলোকে ধারণ করবে।

যে দলিল আমাদের বিগত সিস্টেমগুলোকে রিজেক্ট করবে। নতুন যে সিস্টেম প্রত্যাশা করি, সেগুলো বাস্তবায়নের পথ দেখাবে।’

সারজিস বলেন, ‘৩১ তারিখ যে ঘোষণাপত্র পাঠ হবে তা শহিদ পরিবারের স্বপ্ন হিসেবে থাকবে। বিগত যে সিস্টেমগুলো মানুষ আসলে তাদের জায়গা থেকে গ্রহণ করেনি এবং আগামীতে যেই সিস্টেমগুলো মানুষ চাচ্ছে না সেগুলো স্পষ্ট করা হবে।

তিনি জানান, ‘২৪-এর বিপ্লবে কী হয়েছে, কোন বিষয়ের প্রেক্ষাপটে এবং এই ২৪-এর বিপ্লবের পরবর্তী কেমন হওয়া উচিত সেই প্রেক্ষাপটে একটি আকাঙ্ক্ষার যাত্রা হবে। তার আলোকেই হবে আগামীর বাংলাদেশের ঘোষণাপত্র।’

উল্লেখ্য, আগামী ৩১ ডিসেম্বর ‘প্রোক্লেমেশন অব জুলাই রেভল্যুশন’ ঘোষণা করতে যাচ্ছে ছাত্র আন্দোলনের নেতারা। ওই দিন বিকেল ৩টায় তারা কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘোষণা দেবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments