spot_img
Friday, May 1, 2026
Homeখেলাধুলাক্রিকেটবিপিএলের টিকিট কীভাবে পাওয়া যাবে?

বিপিএলের টিকিট কীভাবে পাওয়া যাবে?

স্পোর্টস ডেস্ক : সোমবার থেকে শুরু হচ্ছে ক্রিকেটের ঘরোয়া আসর। বিপিএলের টিকিটের মূল্য প্রকাশ করেছে বিসিবি। রোববার এক বিবৃতিতে টিকিট ক্রয়সংক্রান্ত তথ্য জানিয়েছে বিসিবি।

সরাসরি ও অনলাইনে এই দুই মাধ্যমেই বিপিএলের টিকিট সংগ্রহ করা যাবে। বিকেল ৪টা থেকে সরাসরি টিকিট বিক্রি শুরু হবে। বিক্রি চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

এ ছাড়া বিপিএলের উদ্বোধনী দিন অর্থাৎ, সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরাসরি টিকিট কেনা যাবে নির্ধারিত মধুমতি ব্যাংক থেকে।

এ ছাড়া অনলাইনে টিকিট নেওয়া যাবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে।

ক্যাটাগরিভিত্তিক বিপিএল টিকিটের মূল্য:-

১. গ্র্যান্ড স্ট্যান্ড (লোয়ার) : ২০০০ টাকা

২. গ্র্যান্ড স্ট্যান্ড (আপার) : ২০০০ টাকা

৩. ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ (মিডিয়া ব্লক) : ১০০০ টাকা

৪. ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ (কর্পোরেট ব্লক) : ৮০০ টাকা

৫. ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ (কর্পোরেট ব্লক) : ১০০০ টাকা

৬. ক্লাব হাউস সাউথ (শহীদ মোশতাক স্ট্যান্ড) : ৫০০ টাকা

৭. ক্লাব হাউস নর্থ (শহীদ জুয়েল স্ট্যান্ড) : ৫০০ টাকা

৮. সাউদার্ন গ্যালারি : ৩০০ টাকা

৯. নর্দান গ্যালারি : ৩০০ টাকা

১০. ইস্টার্ন গ্যালারি : ২০০ টাকা

১১. ক্লাব হাউস সাউথ – শহীদ মুশতাক স্ট্যান্ড (জিরো ওয়েস্ট জোন) : প্রতি টিকিটে ৬০০ টাকায় ৩০০টি আসন পাওয়া যায়।

মধুমতি ব্যাংকের যেসব শাখা থেকে টিকিট সংগ্রহ করা যাবে,

১. মিরপুর শাখা (মিরপুর ১১)২. মতিঝিল শাখা (ঢাকা চেম্বার ভবন)৩. উত্তরা শাখা (জসিম উদ্দিন রোড)৪. গুলশান শাখা (গুলশান ১ এবং ২ এর মাঝামাঝি)৫. ধানমন্ডি শাখা (পুরাতন রোড ২৭)৬. কামরাঙ্গীর চর শাখা৭. ভিআইপি রোড শাখা (পল্টন স্কাউট ভবন)।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments