spot_img
Thursday, April 30, 2026
Homeআন্তর্জাতিকইউরোপের সব দেশ থেকে কোকাকোলার পণ্য প্রত্যাহার

ইউরোপের সব দেশ থেকে কোকাকোলার পণ্য প্রত্যাহার

ডেস্ক রিপোর্ট : পানীয়তে রাসায়নিক যৌগ ক্লোরেটের পরিমাণ মাত্রাতিরিক্ত হওয়ায় ইউরোপের সব দেশ থেকে কোক-স্প্রাইট এবং নিজেদের তৈরি অন্যান্য পানীয় প্রত্যাহার করে নিচ্ছে কোকাকোলা কোম্পানি। ইতোমধ্যে এ লক্ষ্যে কাজ শুরু হয়েছে। খবর: এএফপি।

ইতোমধ্যে বেলজিয়াম, নেদারল্যান্ডস, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, লুক্সেমবার্গ থেকে কোক-স্প্রাইট ও কোম্পানির প্রস্তুতকৃত অন্যান্য পানীয়ের ক্যান ও কাঁচের বোতল প্রত্যাহার করে নেওয়া হয়েছে, বাকি দেশগুলো থেকেও এসব ফিরিয়ে আনা হচ্ছে বলে জানা গেছে।

কোম্পানির ইউরোপীয় ইউনিটের একজন কর্মকর্তা জানিয়েছেন, গত নভেম্বর থেকেই ইউরোপে পণ্য প্রত্যাহার করা শুরু করেছে কোকাকোলা। কত সংখ্যক বোতল ও ক্যানজাত কোক-স্প্রাইট এপর্যন্ত প্রত্যাহার করা হয়েছে- প্রশ্নের উত্তরে ওই কর্মকর্তা বলেন, “আমরা এখনও হিসাব করিনি, তবে বিপুল পরিমাণ ক্যান ও বোতলজাত পানীয় ইতোমধ্যে ফিরিয়ে আনা হয়েছে।”

ক্লোরেট একপ্রকার জীবানুনাশক রাসায়নিক যৌগ এবং এর প্রধান উপাদন ক্লোরিন গ্যাস। পানি বিশুদ্ধকরণ এবং খাদ্য প্রক্রিয়াজাত শিল্পে এই যৌগটি ব্যাপকহারে ব্যবহৃত হয়। ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অধিভুক্ত সংস্থা ইউরোপিয়ান ফুড সেফটি অথরিটি (ইফসা) ২০১৫ সালে একটি গবেষণা পরিচালনা করে।

কোকাকোলার বেলজিয়াম ইউনিটের কর্মকর্তা এএফপিকে বলেন, “বেলজিয়ামের অধিকাংশ দোকানের স্টোর থেকে কোক-স্প্রাইটের কাঁচের বোতল এবং ক্যান সরিয়ে ফেলা হয়েছে। বাকি দোকানগুলো থেকেও শিগগিরই সরানো হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments