spot_img
Thursday, April 30, 2026
Homeজাতীয়জাতীয়করণের আশ্বাসে ইবতেদায়ি শিক্ষকদের কর্মসূচি প্রত্যাহার

জাতীয়করণের আশ্বাসে ইবতেদায়ি শিক্ষকদের কর্মসূচি প্রত্যাহার

বাংলাগেজেট রিপোর্ট : দেশের সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। এই সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন ধরে আন্দোলনরত ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা তাদের কর্মসূচি প্রত্যাহার করেছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (কারিগরি ও মাদরাসা বিভাগ) মাসুদুল হক মঙ্গলবার (২৮ জানুয়ারি) ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, শিক্ষকদের অন্যান্য দাবিও চলতি বছর থেকেই বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে। এর মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় প্রাক-প্রাথমিক শ্রেণি খোলা এবং শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

দীর্ঘদিনের আন্দোলনের পর এই সিদ্ধান্তে ইবতেদায়ি শিক্ষকরা আনন্দিত। অনেকেই সরকারের এই পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

গত ১৯ জানুয়ারি থেকেই ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা তাদের দাবি আদায়ের জন্য আন্দোলন শুরু করেন। জাতীয়করণসহ তাদের বিভিন্ন দাবিতে তারা প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন। পরবর্তী সময়ে তারা প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা করেন এবং স্মারকলিপি দেন। আন্দোলনকারীদের ওপর পুলিশ লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ করে। দাবি আদায়ের জন্য তারা কঠোর কর্মসূচির হুমকি দিয়েছিল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments